ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, জামালপুরে গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪১ পিএম
X
Advertisement

জামালপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন—জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম শিশির (২৭) এবং পাবনার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) এলাকার আব্দুল হামিদের ছেলে রকিবুল ইসলাম রকিব (৩৮)। শিশির জেলা শহরের নানার বাসায় এবং রকিব ভাড়া বাসায় বসবাস করতেন।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে একটি সংঘবদ্ধ চক্র ২৫ লাখ টাকা দাবি করে।

চক্রটি প্রথমে ভুয়া চুক্তিপত্র তৈরি করে প্রতারণার ফাঁদ তৈরি করে। পরে চাকরি প্রত্যাশীর কাছ থেকে সাদা (ব্ল্যাংক) চেক এবং সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী ডিবি পুলিশকে জানান। পরে শুক্রবার রাতে শহরের ফৌজদারি চত্বর থেকে দুই প্রতারককে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্রসহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের কাছ থেকে মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশের নিয়োগ সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। এতে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা হলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান।

জেডজেড/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement