ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম
X
Advertisement

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, “সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো।”

বিবৃতিতে আরও বলা হয়, “যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।”

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের কোনো ভূখণ্ড দখলের যেকোনো ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে প্রস্তুত।

এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ আরও জানায়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে বলে তারা অভিযোগ করছে। তবুও তারা শুরুতে যুদ্ধবিরতি মেনে চলেছিল।

গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের যেকোনো দখল বা আগ্রাসনের চেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত থাকবে।

সূত্র: এএফপি

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement