ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশকেকে আজ বিশ্বনেতাদের মহাসমাবেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সোমবার কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ প্রায়  সতেরো  দেশের নেতারা যোগ দিচ্ছেন। এ বছর সংগঠনটির ২৫ বছর পূর্ণ হচ্ছে। চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ঐতিহাসিকভাবে অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব দেওয়া SCO-কে পুতিন ও শি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণা তুলে ধরা এবং পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের মঞ্চ হিসেবেও ব্যবহার করেছেন। এবারের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

SCO-র ১০টি স্থায়ী সদস্য দেশের পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ ১৫টি দেশ ডায়ালগ পার্টনার হিসেবে যুক্ত। ভারত ও পাকিস্তানের নেতারাও সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জোটটির দাবি, বিশ্বের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা ও বৈশ্বিক জিডিপির ২৫ শতাংশের প্রতিনিধিত্ব করে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের সঙ্গে বাণিজ্যনীতি নতুন করে পর্যালোচনার জন্য জি২০ দেশগুলোকে উৎসাহিত করার কথা জানিয়েছেন।

 তিনি চীনের ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তকে ‘অস্থিতিশীল’ উল্লেখ করে বলেন, বিশ্ব এত বড় বাণিজ্য উদ্বৃত্ত নিয়ে একটি চীনকে মেনে নিতে পারে না। তিনি চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement