ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের পদত্যাগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ এএম
X
Advertisement

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। হোয়াইট হাউস পরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। 
‎প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ড্রিসকলের বিদায় ট্রাম্প প্রশাসনের সামরিক নেতৃত্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
‎ড্রিসকলের পদত্যাগের পেছনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের কথা উঠে এসেছে। সেনাবাহিনীর আধুনিকায়ন, প্রস্তুতি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিল বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
‎এছাড়া সংস্কার ও আধুনিকায়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ জেনারেলকে হেগসেথ সরিয়ে দেওয়ায় ড্রিসকলের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয়।
‎হোয়াইট হাউস ড্রিসকলের নেতৃত্বের প্রশংসা করে বলেছে, তিনি সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে এবং রাশিয়া-ইউক্রেন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
‎তার পদত্যাগের ফলে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে নতুন করে শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement