ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভণ্ডুলের ঝুঁকিতে ইসরায়েল: মার্কিন গোয়েন্দা সতর্কতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৪:৪৮ পিএম
X

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভণ্ডুলের ঝুঁকিতে ইসরায়েল: মার্কিন গোয়েন্দা সতর্কতা

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হোয়াইট হাউসকে সতর্ক করেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও সামরিক চাপের মুখে এমন পদক্ষেপ নিতে পারেন, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য হওয়া সমঝোতাকে দুর্বল করে দিতে পারে বা পুরো শান্তি প্রক্রিয়াই ভণ্ডুল করতে পারে।

শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও কট্টর ডানপন্থী জোটসঙ্গীদের চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার দাবিতে নেতানিয়াহুর ওপর চাপ তৈরি হচ্ছে।

ওয়াশিংটনের আশঙ্কা, এই চাপের কারণে ইসরায়েল এমন সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতায় পৌঁছায়। এতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, আঞ্চলিক উত্তেজনা কমানো, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ এবং নিষেধাজ্ঞা শিথিলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সমঝোতার ভিত্তিতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে ইসরায়েল সংশয় প্রকাশ করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার পূর্ণাঙ্গ পাঠ দেখতে চাইলেও ওয়াশিংটন তা প্রকাশে অনাগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।

এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

লেবাননে হামলা অব্যাহত থাকায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক স্থগিত হয়েছে। তেহরান বলছে, ইসরায়েলি হামলা চলতে থাকলে কূটনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, আঞ্চলিক সংঘাত আরও তীব্র হলে সদ্য স্বাক্ষরিত সমঝোতা ঝুঁকিতে পড়তে পারে।


টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝