ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমপি আজহারুল ইসলামের ছেলে ডিবি হেফাজতে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৮:৩৫ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা হেফাজতে নিয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এসএস/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement