ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল: রেল ও সেতুমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ১০:০২ এএম
X

আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি বলেন, এ রুটে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে পৌঁছাবে।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন কোচ হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু করা হবে। একই সঙ্গে চলতি বছরের আগস্টে আরও একটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। পাবনা-ঢাকার পর চালু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করেই পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। দেশের যোগাযোগ ব্যবস্থায় খুব শিগগিরই আন্তর্জাতিক মানের বহুমুখী (মাল্টি-মোডাল) পরিবহন ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বৃহত্তর জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সরকার দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরআরটি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝