Sunday | 21 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 21 June 2026 | Epaper
BREAKING: কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      অর্থনীতিবিদ আবুল বারকাত কারামুক্ত       টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ      বিশ্বকাপ থেকে তিউনিসিয়াকে বিদায় করলো জাপান      সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও      প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন আজ      

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৩)

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ৩–০ ব্যবধানে নিজেদের করে নিল সফরকারীরা।

এর আগে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারার পর তৃতীয় ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসে একমাত্র লড়াকু ব্যাটিং করেন তাওহীদ হৃদয়, যিনি ৫১ বলে ৬১ রান করেন। এছাড়া রিশাদ হোসেন ১৬ বলে ১৪ রান এবং শেষদিকে শরিফুল ইসলাম ৭ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে স্পেন্সার জনসন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ওপেনার জশ ইংলিস করেন ১৯ রান।

পরে কুপার কনোলি ১৪ রানে আউট হলেও ম্যাট রেনশ ও টিম ডেভিড ম্যাচ শেষ করে দেন। ১১তম ওভারের শেষ দিকে রিশাদ হোসেনকে টানা দুই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। ৫৪ বল হাতে রেখেই ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ২টি উইকেট এবং তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close