ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম
X
Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগেরদিন শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেপ্তার দেখায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

একে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement