ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতার মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৮:৩১ পিএম
X
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বাসিন্দা আশরাফ, মুকুল, পলাশ ও রবিউল শিবির নেতা সাইফুল্লাহকে মারধর করেন। এ তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত সাইফুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। যুবদল নেতা মুকুলকে দল থেকে বহিষ্কার করা হবে।’ 

গাইবান্ধা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, ‘সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement