ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ২:৪৫ পিএম
X
Advertisement

কানাডায় ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার মধ্যে এক মসজিদের ইমামের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ কলম্বিয়া মুসলিম অ্যাসোসিয়েশনের মসজিদের ইমাম শেখ ইব্রাহিম এই ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছেন।

রোববার কানাডার মানবাধিকার সংস্থা ‘ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস’ (এনসিসিএম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর প্রেস টিভির। 

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষ করে শেখ ইব্রাহিম যখন নিজের গাড়ির ভেতরে বসেছিলেন, তখন এক অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তার গাড়ির দরজা খুলে ফেলে এবং তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিবরণ অনুযায়ী, হামলার সময় ওই ব্যক্তি চরম ইসলামবিদ্বেষী গালিগালাজ করছিল এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যাও’ বলে চিৎকার করছিল।

এই ঘটনার পর থেকে এলাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এনসিসিএম জানিয়েছে, ঘটনার পর থেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীকে শনাক্ত করতে তারা গত ৪৮ ঘণ্টা ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংস্থাটি বলেছে, একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু করে হামলা চালানো কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে প্রতিদিন বাড়তে থাকা ইসলামোফোবিয়া আমাদের জন্য কতটা বিপজ্জনক, এই ঘটনা তারই একটি নির্মম অনুস্মারক।

আশঙ্কাজনক হারে বাড়তে থাকা এই মুসলিমবিদ্বেষী সহিংসতা মোকাবিলায় কানাডার সব স্তরের রাজনৈতিক নেতাদের কড়া নিন্দা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একইসাথে পুলিশকে এটি ‘ঘৃণা-প্রসূত অপরাধ’ হিসেবে বিবেচনা করে তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে, এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার সংস্কৃতি ও পরিচয় বিষয়ক মন্ত্রী মার্ক মিলার। তিনি এই হামলাকে ‘নিন্দনীয় ও জঘন্য’ বলে আখ্যা দিয়ে বলেন, 'কানাডার মাটিতে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই।'

সরকারি তথ্য সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় সামগ্রিক ঘৃণা-প্রসূত অপরাধের হার প্রায় তিন গুণ বেড়েছে। যার অন্যতম প্রধান কারণ হলো ইসলামোফোবিয়া এবং ইহুদি-বিদ্বেষের আশঙ্কাজনক বৃদ্ধি।

দেশটিতে মুসলিমবিদ্বেষী ঘটনার হার রেকর্ড ১ হাজার ৮০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement