ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মনোহরদীতে বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্রের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম
X
Advertisement

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের প্রস্তুতির অংশ হিসেবে অজু করতে যায় মাদরাসার কয়েকজন ছাত্র। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন।

পরে মাদরাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ছাত্রের চিকিৎসা চলছে।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রপাতে তিন ছাত্রের মৃত্যুর বিষয়টি জানা গেছে। বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ জানান, হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজন চিকিৎসাধীন রয়েছে।

এইচএআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement