Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন      দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী      এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা      

চকরিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৫৩ পিএম   (ভিজিট : ২৩)

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া পাহাড়ি ঢালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢালু রাস্তায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত এ সালাম বাসের চালক মোহাম্মদ আলী (২৫)। তিনি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলীর বিল এলাকার নুরুল ইসলামের ছেলে। এবং বান্দরবানের লামা উপজেলার বানিয়ারছড়া এলাকার মনজুর আলীর ছেলে মোহাম্মদ ইয়াহিয়া (১ বছর) নামের এক শিশু। 

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুপুরে চকরিয়ার খুটাখালী মেধা কচ্ছপিয়া এলাকার একটি পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার এভারগ্রিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে এ সালাম পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির ছাদ ভেঙে অনেক দূরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক ও এক শিশু মারা যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে।

ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে। পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close