ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৬ পিএম
X
Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ, হত্যার পরিকল্পনা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। ঘটনার পর ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

ওই মামলায় ২০২৪ সালের ৫ জুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।


আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement