ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১১:১৮ এএম
X
Advertisement

সড়ক বাতিতে বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্রান্স সফরের আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান। তবে তাঁর বিদেশ সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। একই সফরের জন্য আবেদন করা রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সারসংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা দেওয়া হয়েছিল। প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, সড়কবাতি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রকৌশলীর অংশগ্রহণই বেশি কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর মন্তব্যে বলা হয়, এ ধরনের সফর থেকে অর্জিত কারিগরি জ্ঞান রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগতে পারে। তবে প্রশাসক প্রকৌশলী না হওয়ায় তাঁর এ সফরে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। প্রয়োজন হলে কেবল নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সফরে অংশ নিতে পারবেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট ও দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাঁদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাঁদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি।

এর আগেও মশা নিয়ন্ত্রণব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্য কর্মকর্তাদের একটি যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement