ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২৪ পিএম
X
Advertisement

রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন।

সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব পাপ্পা সিকদার ডেইলি অবজারভারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিল্লাল হোসেন তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি তারা তদন্ত করে দেখছেন।

স্বজনের সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। তিনি কোনো একটি সালিশ বৈঠকে অংশ নেওয়ার জন্য মৌচাকে যান। সেখানে বাগবিতণ্ডার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়।

জেবি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement