ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৪১ পিএম
X
Advertisement

খুলনায় টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার বেলা ১২টায় খুলনার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির কারণে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হলে ভর্তি রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন।

জানা গেছে, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। একই সঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রাখেন এবং কাজে যোগ দেননি।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দীর্ঘ সময় অধ্যয়ন ও প্রশিক্ষণের পরও তারা চাকরিক্ষেত্রে কাঙ্ক্ষিত বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা অভিযোগ করেন, রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রায়ই হয়রানি, অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়। তবে এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাম্প্রতিক নোটিশের মাধ্যমে এফসিপিএস পরীক্ষায় আসন সংখ্যা ও বেতন সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও অধিকার ক্ষুণ্ন করছে এবং চিকিৎসাসেবার মানোন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলবে।

ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত পরবর্তী কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান করে চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিকিৎসকদের দাবি ও রোগীদের ভোগান্তি বিবেচনায় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement