Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper
BREAKING: সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জন আটক, কারাগারে প্রেরণ      মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর       হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু      ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল      ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      পুশইনের আরও ৮ চেষ্টা প্রতিহতের দাবি বিজিবির      যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা      

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু রোববার

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৭৪)

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আগামী রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে। এটি হবে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে এই অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।

এ অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে সরকারের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৩০ এপ্রিল।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close