ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জন আটক, কারাগারে প্রেরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:২৩ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ৯:২৭ পিএম
X

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে সীমানা পিলারসহ একটি চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার (৫০) বসতবাড়ি থেকে সীমানা পিলারটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা উপজেলার একজন বাসিন্দা এবং পাইকগাছা উপজেলার দুইজন বাসিন্দা—তুষার ও ভোলানাথ সানার আত্মীয় সুশান্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের ভেতর সীমানা পিলারটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। পরে পরীক্ষার জন্য তা বের করে ঘরের ভেতরে রাখা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সীমানা পিলার বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া সীমানা পিলারটি থানায় জব্দ করা হয়েছে।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝