ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫৯ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১২:০১ এএম
X

আগামী ১২ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে হ্রদ-পাহাড়ের জেলা রাঙামাটিতে ব্রাজিল সমর্থকরা একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে।

শুক্রবার দুপুর ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণার মাধ্যমে ব্রাজিল সমর্থকরা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা শুরু করেন।

শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শহরের তবলছড়ি হয়ে আসামবস্তী এলাকার ‘ব্রাজিল ব্রিজ’ খ্যাত আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কের সেতুতে গিয়ে শেষ হয়। সেখানে সমর্থকরা নাচ-গান ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রায় এক ঘণ্টাব্যাপী ব্রাজিল ভক্তরা তাদের সমর্থন ও আনন্দ প্রকাশ করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মোটরসাইকেল নিয়ে হাজারো ব্রাজিল সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।

এ সময় কেউ ছবি তোলায় ব্যস্ত ছিলেন, আবার অনেকে নাচ-গান ও ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।পরে শোভাযাত্রাটি ভেদভেদী ও বনরূপা প্রধান সড়ক হয়ে রিজার্ভ বাজারে গিয়ে শেষ হয়।অন্যদিকে, শোভাযাত্রায় অংশ না নেওয়া ব্রাজিল সমর্থকরা প্রধান সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।

মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক দেবু চক্রবর্তী বলেন, “ব্রাজিলের ফুটবল ঐতিহ্য বিশ্ব ফুটবলের ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধ। দলটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি। ব্রাজিলের ফুটবলশৈলীর প্রতি ভালোবাসা থেকেই আমরা আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”

অয়ন ত্রিপুরা বলেন, “আসন্ন বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতবে বলে আমরা আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে শহরের ব্রাজিল সমর্থকরা একত্রিত হয়েছি। আমরা ব্রাজিল ফুটবল দলকে শুভকামনা জানাতেই এই আয়োজন করেছি।”

অন্যদিকে, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সমর্থনে শহরের বিভিন্ন ভবনে উড়ছে প্রিয় দলের পতাকা।

এসকে/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝