Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper
BREAKING: সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জন আটক, কারাগারে প্রেরণ      মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর       হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু      ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল      ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      পুশইনের আরও ৮ চেষ্টা প্রতিহতের দাবি বিজিবির      যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা      

টেকসই উন্নয়নে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৪)

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, দেশের সব পণ্যের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই কাজ করে যাচ্ছে।

শনিবার ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

শিল্পমন্ত্রী বলেন, গুণগত মানসম্পন্ন ও সঠিক ওজনের পণ্য প্রাপ্তি নাগরিক অধিকার। এই অধিকার রক্ষায় বিএসটিআইকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোক্তারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিএসটিআইয়ের মানচিহ্নকে আস্থার প্রতীক হিসেবে দেখে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

এ ছাড়া বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর-সংস্থার প্রধান, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই ইতোমধ্যে জনগণের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও সেবার পরিধি বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। খুলনা ও চট্টগ্রামে ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন ও ল্যাবরেটরি নির্মাণ এবং দেশের ১০টি জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও জেলাতে সম্প্রসারণ করা হবে।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং মুক্তবাজার অর্থনীতিতে দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবসহ আঞ্চলিক ভবন নির্মাণ, ৪২টি জেলায় সেবা সম্প্রসারণ পরিকল্পনা এবং প্রধান কার্যালয়ে নতুন ১৩ তলা ভবন নির্মাণসহ ৬৭টি আধুনিক ল্যাব ও ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপন প্রকল্প।

তিনি আরও বলেন, হালাল পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বিএসটিআই কাজ করছে।

এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, বিএসটিআই আবাসন, খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের নীতি প্রণয়নে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রাখছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close