ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতের কাছে হেরে সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০৮ পিএম
X

টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের নারী ফুটবল দলের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে ৭ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে স্বাগতিক ভারত।

গ্রুপ পর্বে একই প্রতিপক্ষের কাছে ৩-০ গোলে হারের পর ফাইনালে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত ভারতের গতি ও আক্রমণভাগের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। বিশেষ করে ঋতুপর্ণা চাকমার গতি ও ড্রিবলিংয়ে বারবার চাপে পড়ে ভারতের রক্ষণভাগ। ১৪ মিনিটে তহুরা খাতুন গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ২৩ মিনিটে ঋতুপর্ণার নেওয়া কর্নার থেকে সরাসরি শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

চাপ তৈরি করেও ৪২ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ভারতের পিয়ারি সাসার শট ডিফেন্ডার সুরভীর গায়ে লেগে দিক পরিবর্তন করলে গোলরক্ষক মিলি আক্তার প্রতিরোধ করতে ব্যর্থ হন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তহুরা খাতুনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।

বিরতির পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৬ মিনিটে ভারতের সানফিদা হেডে গোল করে স্বাগতিকদের আবার এগিয়ে দেন। এরপর থেকে ম্যাচে আধিপত্য পুরোপুরি ভারতের দখলে চলে যায়। বাংলাদেশের রক্ষণভাগ ক্রমশ চাপে পড়ে যায় এবং আক্রমণেও গতি হারায় দলটি।

৮২ মিনিটে আফঈদা খন্দকারের ভুলে সুযোগ পেয়ে যান ভারতের লিন্ডা কম। সহজ ফিনিশিংয়ে তিনি ব্যবধান ৩-১ করেন, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। আর টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝