Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২২)

সারা দেশে যখন শিশু রাইসা হত্যাকাণ্ডে টালমাটাল ঠিক সেসময় চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ঘুমন্ত এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

বুধবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির বাবা ব্যবসা প্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাহিরে ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্ত ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আটক ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এসএমআই/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close