ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেজর জিয়া ছিলেন ক্রান্তিকালের কান্ডারী: বীর মুক্তিযোদ্ধা মনি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম
X

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেছেন, সংকটকালীন সময়ে মেজর জিয়াউর রহমান দেশের মুক্তি, স্বাধীনতা ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সততা, সাহস, দেশপ্রেম ও দূরদর্শিতায় তিনি সমসাময়িক রাষ্ট্রনায়কদের তুলনায় অগ্রসর ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ, খুলনা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম জহির।

মনিরুজ্জামান মনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর কূটনৈতিক ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মৃত্যু-পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া আপোসহীন নেতৃত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তারেক রহমান দেশের নেতৃত্বে রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো গঠনে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সরকারি সুন্দরবন কলেজ ও সরকারি সিটি কলেজের সাবেক ভিপি মোল্লা মারুফ রশিদ ও আসাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, সারাফাত আলী দুলু, জাবেদ এলাহী, মাহবুব হাসান পিয়ারু, মো. মহিউদ্দিন, আব্দুল আজিজ, মাসুদ আলম শামীম, সোহেল মাহমুদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, এহতেশামুল হক শাওন, শরিফুল ইসলাম বাবু, সালাহউদ্দিন আহমেদ, মাসুদুর রহমান, রবিউল ইসলাম বিপ্লব, জসিমউদ্দিন লাবু, খান মইনুল হাসান মিঠু, শাহনুর কবির অয়ন, লতিফুর রহমান সোহাগ, মনিরুজ্জামান পলাশ, রফিকুল ইসলাম বাবু, আশরাফুল ইসলাম টুটুল, গোলামুন নবী ডালু, খোরশেদ জাহান রানা, পারভেজ আলম ও সাগর খান প্রমুখ।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান, চব্বিশের গণআন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত, আহত ও অসুস্থদের সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝