Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

চট্টগ্রামে হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৪২ পিএম   (ভিজিট : ২৩)

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নরেন ধর (৩৮)। পুলিশ জানিয়েছে, তিনি ভারতীয় নাগরিক এবং সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশী এলাকাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশ বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close