Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

খুলনায় 'বি কোম্পানি'র সদস্য ইমন গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ৭১)

খুলনায় সন্ত্রাসী 'বি কোম্পানি'র সদস্য ও পাঁচ মামলার আসামি ইমন মোল্লাকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় খুলনার কুখ্যাত 'বি কোম্পানির' সদস্য ও সন্ত্রাসী মো. ইমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ইমন মোল্লা হরিনটানা থানার রায়েরমহল ইসলামনগর রোড এলাকার বাসিন্দা।

ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা, একটি অস্ত্র আইনে মামলা, একটি নারী ও শিশু আইনে মামলা, একটি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং একটি মাদক মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসএম/এমএ


সম্পর্কিত   বিষয়:  খুলনা   বি কোম্পানি   ইমন   গ্রেপ্তার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close