Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি হলেন মুন্সীগঞ্জের আলো

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৪১৩)

দেশ স্বাধীনের পর এই প্রথম মুন্সীগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হলেন মমতাজ আলো। মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে তাঁর জন্ম ও পৈতৃক বাড়ি। বর্তমানে তিনি পাশ্ববর্তী টংগীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামে বাড়ি করে বসবাস করছেন।

তৃণমূলের রাজনীতি থেকে বেড়ে ওঠা মমতাজ আলো ১৭ বছর দেশ-বিদেশে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মূল্যায়ন পেয়েছেন বলে মনে করছেন মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

মমতাজ আলো মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি ফ্রান্সপ্রবাসী হন। বিরোধী আন্দোলনে গর্ভাবস্থায় এবং পরবর্তীতে কোলের শিশু নিয়ে ফ্রান্স, লন্ডনসহ বিভিন্ন দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে আলোচনায় আসেন।

সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভাপতি।

এছাড়াও তিনি ফ্রান্স বিএনপির সহ-সভাপতি ছিলেন।

এমএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close