Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

কৃষি কার্ড বিতরণের উদ্দেশ্য কৃষকদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১১৯)

বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আগামী পহেলা বৈশাখে দেশের ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষি কার্ডের উদ্বোধন করা হবে। এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাঠ পরিদর্শনকালে তিনি বলেন, কৃষি কার্ড বিতরণের উদ্দেশ্য কৃষকদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলা। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো লাঘব করাই আমাদের লক্ষ্য। কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক তার প্রয়োজনীয় সার, বীজসহ বিভিন্ন পরামর্শ পেতে পারবেন। এছাড়াও তিনি এলাকার নদীভাঙনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এসময় তিনি দেবগ্রাম ইউনিয়নে অবস্থিত কৃষকদের তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলায় ১,০৩৫ জন কৃষক এই সুবিধা পাবেন বলে জানা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য এবং রোগবালাই দমনে পরামর্শ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক মো. আবু মাসুদ সিদ্দিকী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।

এসআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close