Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মডেল খুলনা গড়ে তুলবো: জেলা পরিষদ প্রসাশক

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩৬৪)

নবনিযুক্ত খুলনা জেলা পরিষদ প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নেই, কর্তৃত্ববাদ নেই, দখলদারত্ব নেই, প্রতিহিংসা নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত পায়দা নিতে চায়, অপকর্ম করার চেষ্টা করে, তাকে বিএনপিতে রাখার কোনো সুযোগ নেই। তার বিএনপি করারও কোনো সুযোগ থাকবে না। বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সরকার আমাকে খুলনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করেছেন। আমি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মডেল খুলনা গড়ে তুলতে জনসাধারণকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ কাজ করবো। 

রবিবার সন্ধ্যা ৭টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে জনসাধারণের ভালোবাসায় সিক্ত হোন তিনি। 

এসময় তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত খুলনাঞ্চল গড়তে সকলের আন্তরিক সহযোগিতায় বাস্তবায়ন করবো। শিল্প বিপ্লবের মাধ্যমে স্বনির্ভর জাতী গঠনে আশাবাদী। 

এ সময় উপস্থিত ছিলেন জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এস এম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, জাফরী নেওয়াজ চন্দন, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান হবি, বিকাশ মিত্র, এ্যাড. শহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবলু, দিদারুল ইসলাম দিদার, কবির মোল্লা, আবু সাঈদ, মোল্লা আইয়ুব হোসেন, জাবের আলী, সোহেল হাওলাদার, মাহমুদুল হাসান লোটাস, মাসুম বিল্লাহ, গাজী শহীদুল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন সহ প্রমুখ। 

এসএমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close