Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

দেশের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান

প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ২৬৭)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, গত ৫২-৫৪ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের মৌলিক কোনো চাওয়া-পাওয়া বাস্তবায়িত হয়নি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন পৌর শহরের টি.বি হাইস্কুল মাঠে ভোল-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অথচ এর বিনিময়ে আমরা বিশ্বে পাচার ও দুর্নীতিতে শীর্ষে উঠে এসেছি, যা জাতির জন্য চরম লজ্জার।”

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগাতে ইসলামী আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতালোভীরা সেখানে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইসলামের পথে দেশ পরিচালনা করবে না, বরং পুরনো ধারার রাষ্ট্র ব্যবস্থাতেই অটল থাকবে। 

পীর সাহেব প্রশ্ন রাখেন, “যদি আবারও সেই পুরনো ব্যবস্থাই চলতে থাকে, তাহলে জুলাইতে দেওয়া জীবনগুলোয়ের অর্থ কী?”

পীর সাহেব চরমোনাই নির্বাচনে ইসলামের পক্ষে একমাত্র বাক্স হিসেবে হাতপাখা প্রতীক উল্লেখ করে বলেন, হাতপাখা ক্ষমতায় এলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। যারা ইসলাম ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তাদেরকে ভোট দেওয়া ঠিক হবে না।

তিনি সতর্ক করেন, “একটি দল ইসলামের নামে জনগণকে বিভ্রান্ত করছে। তারা মুখে ইসলামের কথা বললেও বাস্তবে শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোল-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যের শেষাংশে পীর সাহেব চরমোনাই ইসলামের পক্ষে একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে আগামী নির্বাচনে **হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এসএফ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close