Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন      দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী      এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা      

নৌবাহিনীর তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ৯৯)

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিত টহলকালে আজ শুক্রবার কুতুবদিয়ার অদূরে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ আনুমানিক সকাল ছয় ঘটিকায় জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পায়।

সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’ বোটটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার বোটটি ২০ জন মাঝিমাল্লাসহ দ্রুত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে উক্ত বোট নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে তারা যাত্রা করেন। পরবর্তীতে, গত ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক চার ঘটিকায় ১০–১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটযোগে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মাছ ধরার বোটটিতে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close