Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       

ফেনীতে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার, ভোটের মাঠে ২৬ প্রার্থী

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ১১৬)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৪ জন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের কারণে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তিনটি আসনের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। 

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর ফলে তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬ জন। ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে ৮ জন।

এর মধ্যে ফেনী-১ (পরশুরাম- ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে বর্তমান প্রার্থী ৭ জন। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহবায়ক মুন্সি রফিকুল আলম, জামায়াতের এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার।

ফেনী-২ (ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভা) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন, এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার ও স্বতন্ত্র মো. ইসমাইল।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী উপজেলা) আসনে প্রার্থীর সংখ্যা ৮ জন। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ।

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের তারিখ বুধবার (২১ জানুয়ারি)। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

এমএটিবি/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close