Friday | 5 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 June 2026 | Epaper
BREAKING: আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার আলটিমেটাম      চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      

মুন্সীগঞ্জ-৩: বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা গণঅধিকারের

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৮২৫)

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে গণঅধিকার পরিষদ। তারা বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতনকে সমর্থন জানিয়ে “ধানের শীষ” প্রতীককে জয়ী করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের বাসায় আয়োজিত এক বৈঠকে গণঅধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

এ সময় প্রার্থী কামরুজ্জামান রতন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা একটি মঞ্চ তৈরি করুন। সেই মঞ্চে মুন্সীগঞ্জ-৩ আসনের সকল প্রার্থী একসঙ্গে উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষের কথা বলব, এলাকার সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করব এবং ৩১ দফাসহ বিএনপির বার্তা জনগণের কাছে পৌঁছে দেব।”

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি ইউসুফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহাসীন শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক সাফায়েত হোসেন, সহ-সভাপতি রুবেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সরকার, গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকমাম অন্তর মাহীম, সহ-প্রচার সম্পাদক সাইফুল হোসেন, সদস্য মো. তামিম ও সদস্য সাবদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদের জেলা কমিটির মো. ফারুক মৃধা, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক দীদার হোসেন, শ্রীনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি স্বপন মেম্বার, রাড়িখাল ইউনিয়ন সভাপতি রাজন শেখসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, বাবুল সরকার প্রমুখ।

এমএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close