Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৬ এএম   (ভিজিট : ৮৩৪)
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ তে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪২৫ জন। একদিনের ব্যবধানে আরও ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এর আগে সোমবার মধ্যরাত পযর্ন্ত ৩৬১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নতুন করে মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এ ভাইরাসে এখন পযর্ন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫শ জনে পৌঁছেছে। এর মধ্যে ২০ হাজার ৪৭১ জন হলো চীনের। 

এদিকে, চীনের বাইরে এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে ফিলিপাইন ও হংকংয়ে। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তির বয়স ৪৪ এবং হংকংয়ের বাসিন্দা লোকটির বয়স ৩৯। সম্প্রতি তারা উভয়েই উহান থেকে ফিরেছেন। ফিলিপাইনে মৃত ওই ব্যক্তি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেখানে আটকে পড়া ৩১২ জনকে শনিবার (০১ ফেব্রুয়ারি) ফিরিয়ে আনা হয়েছে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   চীন   উহান  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close