Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ শতাধিক

প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১০ এএম   (ভিজিট : ৭৬৯)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৩০৪ জন মারা গেছেন। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫শ ৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান। এছাড়া অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের ওপর অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিচ্ছে। নিউ ইয়র্কে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কীনা তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো একজনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো স্পেনেও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি চীন সফর করেছেন এমন সব বিদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এর আগে রাশিয়া, জাপান, পাকিস্তান এবং ইতালিও একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

তবে এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭টির মতো দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা সবাই চীনের নাগরিক। তাদের মধ্যে ২৯৪ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। শুধুমাত্র শনিবারই হুবেই প্রদেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুই হাজার ৫৯০ জন। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮০। অপরদিকে চীনের বাইরে প্রায় ১শ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

-এমএ

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০


সম্পর্কিত   বিষয়:  চীন   করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close