ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আত্রাইয়ে প্রান্তিক কৃষকের বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁর আত্রাইয়ে ৭ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবি মৌসুমে সরিষার আবাদ বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

কৃষি উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সরিষার আবাদ সম্প্রসারণ এবং রবি মৌসুমে উৎপাদন বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝