ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মজুরি বাড়ায় সন্তুষ্ট নারায়ণগঞ্জের শ্রমিকরা, বন্ধ কারখানা চালুর দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
X

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রস্তাব করায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। তাদের প্রত্যাশার শতভাগ পূরণ না হলেও ৭০ ভাগ পূরণ হয়েছে বলে মনে করছেন তারা। গার্মেন্টস শিল্পকে আরও উন্নত করতে সরকার পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা শ্রমিকদের।

জানা গেছে, সরকারের গঠিত মজুরি বোর্ডের প্রস্তাবিত ১৭ হাজার টাকা মজুরি ঘোষণা নিয়ে সন্তুষ্ট নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোর শ্রমিকরা। বুধবারও নারায়ণগঞ্জের সব পোশাক কারখানায় স্বাভাবিক দিনের মতোই কর্মস্থলে গেছেন শ্রমিকরা। দুপুরে লাঞ্চ বিরতিতে যাওয়ার পর আবার ফিরে এসে কাজে যোগ দিয়েছেন তারা। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলার বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, শিবু মার্কেট, আদমজী ইপিজেডসহ সব এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবির একাধিক টিম মোতায়েন রয়েছে।

কয়েকজন শ্রমিক বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে মজুরি বোর্ড যে প্রস্তাব দিয়েছে, তাতে তারা সন্তুষ্ট। তাদের দাবির শতভাগ পূরণ না হলেও ৭০ ভাগ পূরণ হয়েছে। সরকার, বিকেএমইএ, বিজিএমইএ ও শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৬ লাখ শ্রমিক কাজ করেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের মালিক ও শ্রমিকদের আন্তরিকতার কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলায় নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা নেই। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত মজুরি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এসএস/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝