ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুয়াডাঙ্গায় বিল পাহারায় গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় কামরিয়া বিলে পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারিয়েছেন বদর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার গভীর রাতে তাঁকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

বুধবার (২৫ নভেম্বর) ভোরে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত বদর উদ্দিন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার বাসিন্দা। তিনি মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বুধবার ভোরে মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা, বিরোধ নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায় , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝