ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ট্যাংকারে হামলার ঘটনা বাড়ার খবরের মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। আগের দিনের মূল্যবৃদ্ধির পর বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ ডলার ৯৩ সেন্টে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫২ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮০ ডলার ৫৩ সেন্ট।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তেলের বাজারে এ দরপতন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ট্যাংকারে হামলা ও দুর্ঘটনার ঘটনায় ইরানি কর্তৃপক্ষ সমুদ্রের মাইনকে দায়ী করেছে।

তবে বিভিন্ন সূত্রের দাবি, কয়েকটি জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য ধরনের গোলাবারুদের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝