ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক, কর্মস্থলে শ্রমিকরা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে টানা ১২ ঘণ্টা বৈঠক করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে ঠিক করা বর্তমান ন্যূনতম মজুরির পরিমাণ সাড়ে ১২ হাজার টাকা। গত মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়।

আর এই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করার পর নারায়ণগঞ্জের শিল্প কারখানার শ্রমিকদের মাঝে তেমন কোনো প্রভাব পড়েনি। তারা অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই কর্মস্থলে ফিরেছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ছিল। 

এদিকে, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শ্রমিক-মালিকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে তারা সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরিতে পুনর্মূল্যায়ন করে আরেকটু বৃদ্ধি করার দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রাখতে পেরেছি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝