ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 


আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করা হবে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।


তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিবাদের কড়ালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত একটি সুষ্ঠু নির্বাচন হলেও দুঃখজনক বিষয় হলো, নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল হয়নি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে।


গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপ করতে হচ্ছে। অথচ কথা ছিল, গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে যাত্রা করবে। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।


ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে এই পরিস্থিতিতে তাঁদের বসে থাকার সুযোগ নেই। তাই আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝