বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনে এবং মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
মোট ছয় কর্মকর্তাকে একটি প্রজ্ঞাপনে এবং আট কর্মকর্তাকে অপর প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরএন