ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কলাবাগানে ১০৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
X

রাজধানীর কলাবাগানে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০৪ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিট ও বিকেল সাড়ে ৩টার দিকে কলাবাগান থানার হাতিরপুল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চিরঞ্জিত দাস (৩৪), আব্দুল্লাহ আল মামুন (৪৭), মো. মিলন (৪৮) ও মো. নাইমুল ইসলাম (২৪)।

অভিযানে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৭৮ লিটার। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, বিভিন্ন অবৈধ উপায়ে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন তারা। পরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে এসব মদ সরবরাহ ও বিক্রি করতেন।

এসআরবি জানায়, বিক্রির উদ্দেশ্যে অবৈধ বিদেশি মদ নিজেদের হেফাজতে রাখার মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী অপরাধ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআরবি-৩-এর এ কর্মকর্তা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝