ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এসএস পাইপ, লোহার তৈরি বর্ষা-কুঠার ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার জালাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), পুনিয়াউট এলাকার শামসু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইলের গোপালপুর থানার কাজীবাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে বেল্লাল মিয়া (২০)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা একটি দেশীয় তৈরি এসএস পাইপ, লোহার তৈরি বর্ষা-কুঠার ও তিনটি সিলভার রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশীয় অস্ত্র ব্যবহার করে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহন এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৯।

এসআরবি-৯ আরও জানায়, গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা অস্ত্রসহ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধেও পেনাল কোড ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


 এসআরএস/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝