ফেনীর পরশুরামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানব পাচার ও সম্ভাব্য নাশকতার অভিযোগে আব্দুর রহমান (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার মানগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের বাসিন্দা।
অভিযান শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
-টিএস