ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
X

মাগুরায় ৯ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরকালে মাগুরার কৃষকদের মধ্যে এসব কৃষি কার্ড বিতরণ করবেন বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৪৭ জন নতুন ও পুরোনো সার ডিলারের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে মাগুরায় সারের কোনো কৃত্রিম সংকট নেই। কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়নি। তবে সার নিয়ে কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা মেনে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার বিক্রি এবং তাঁদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাগুরার ৯ হাজার কৃষক উপকৃত হবেন।

সভায় নতুন ও পুরোনো সার ডিলারদের আইনানুগ দায়িত্ব, সার সংরক্ষণ, সুষ্ঠু বিতরণ এবং সরকারি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মেহেরুন্নাহার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার সার ডিলাররা সভায় উপস্থিত ছিলেন।

ইএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝