ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ফের আঁকা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
X

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়। এ ঘটনার পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, ‘দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার আমরা আঁকব।’ প্রতিকৃতিটি মুছে দেওয়ার দুই দিন পর আজ মঙ্গলবার দুপুরে ফের আঁকা হয়েছে।

মাত্র ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতি দ্বিতীয়বারের মতো বিকৃত করার পর আবারও নতুন করে আঁকা হলো।

গত রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালে আঁকা প্রতিকৃতিটিতে কালি লেপনের চিত্র দেখা যায়। তবে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য প্রতিকৃতি অক্ষত রয়েছে।

মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রয়েছে রেলওয়ের সীমানাপ্রাচীর। এ প্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি।

এর আগে গত ৬ নভেম্বর এ দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটে।

রেজা আর্টের রেজাউল করিম রেজা আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজে অর্থায়ন করেছে খুলনা সিটি করপোরেশন বলে জানিয়েছেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝