ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে ইঞ্জিন বিকল, কোস্ট গার্ডের অভিযানে ২৯ পুণ্যার্থী উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৫:৩১ পিএম
X

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল সুন্দরবনের লইট্টা খালি খাল সংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, রাস পূর্ণিমা উপলক্ষে গত শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরদিন রোববার রাত ৮টার দিকে বোটটি সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীতে ভাসতে থাকে।

এ সময় মাঝনদীতে আটকা পড়ে বিপাকে পড়েন বোটে থাকা ২৯ জন পুণ্যার্থী। পরে তাঁদের একজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি দল। অভিযান চালিয়ে লইট্টা খালি খাল সংলগ্ন এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে তাঁদের নিরাপদে পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের উদ্ধার ও মানবিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএ/এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝