ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাতীয় স্বার্থে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য আরও সুসংহত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাহদী আমিন বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে গণমানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি সব সময় আলোচনায় এসেছে। মত, পথ ও আদর্শের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার।

মাহদী আমিন আরও বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে।

এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝