ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪ ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান।

৩০ নভেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে। প্রথমে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। পুরো টার্মিনাল চালু করতে সর্বোচ্চ ১৪ মাস লাগবে।

মন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করা কঠিন। তাই সরকার শর্ত মেনে নিয়েছে। 
 
কক্সবাজার বিমানবন্দর ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না জানিয়ে তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে, তবে ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝